বাসা ভাড়া নিয়ে গড়ে উঠেছিল ছিনতাইয়ের টিম, ১১ নারী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০২৬, ০৩:২৩আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৩:২৩

সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্ন এলাকায় ভাড়া বাসা নিয়ে সংঘবদ্ধভাবে টিম গড়ে ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।

তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর্মমণ্ডল গ্রামের বাসিন্দা।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা দেশের বিভিন্ন জেলায় গিয়ে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিতেন এবং সেখান থেকে টিম গড়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করতেন।”

ওসি বলেন, এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকালে আদালতের মাধ্যমে ১১ জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি
সর্বশেষ খবর
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি