তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ১৩:৪৭আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৩:৪৭

বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। রবিবার বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের সই করা আদেশে এই কথা জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুন উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী থানায় লিখিত অভিযোগ করেন, তার ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর পর চুক্তি অনুযায়ী কাজের ব্যবস্থা করেননি দালাল। অভিযোগটির তদন্তভার দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে।

তদন্তের প্রয়োজনে এসআই মোস্তাফিজার রহমান একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। এ সময় অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী বিষয়টি তদন্ত করেন।

তদন্তে এসআই মোস্তাফিজার রহমান ও প্রবাসীর স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের একটি অডিও ক্লিপ পাওয়া গেছে। তদন্ত শেষে ১০ জুলাই পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেন। এর পরিপ্রেক্ষিতে ১২ জুলাই এসআই মোস্তাফিজার রহমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা শুকুর আলী বলেন, ‘এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ পাওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

/এএম/ইউএস/
সম্পর্কিত
লালবাগে বকেয়া বাসাভাড়ার জন্য মারধরে ব্যবসায়ী নিহত, আটক ২
পুলিশ যদি নিরাপদ না থাকে, সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? 
যাত্রাবাড়ীতে এক বৃদ্ধাকে খুন করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট
সর্বশেষ খবর
বিশেষ কায়দায় দুবাই থেকে আনছিলেন ২ কেজি স্বর্ণ, বিমানবন্দরে ধরা
বিশেষ কায়দায় দুবাই থেকে আনছিলেন ২ কেজি স্বর্ণ, বিমানবন্দরে ধরা
রাঙামাটিতে নামছে বন্যার পানি, খাদ্যসংকটের আশঙ্কা
রাঙামাটিতে নামছে বন্যার পানি, খাদ্যসংকটের আশঙ্কা
৫ শতাংশ কর হ্রাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানোন্নয়নের সুযোগ: ইউজিসি চেয়ারম্যান
৫ শতাংশ কর হ্রাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানোন্নয়নের সুযোগ: ইউজিসি চেয়ারম্যান
প্রথমবারের মতো অভিনয়ে এলেন জামাল ভূঁইয়া
প্রথমবারের মতো অভিনয়ে এলেন জামাল ভূঁইয়া
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য