এনসিপি নেতার বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তাকে তুলে নিয়ে নির্যাতন, টাকা আদায়ের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
০২ আগস্ট ২০২৬, ২৩:৫৪আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২৩:৫৪

বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের বিরুদ্ধে এক ব্যাংক কর্মকর্তাকে তুলে নিয়ে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং পরে বিকাশে আরও টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল ইসলাম সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রবিবার বিকালে সদর থানার ওসি ইব্রাহীম আলী অভিযোগ পাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

আশরাফুল ইসলাম অভিযোগে উল্লেখ করেছেন, তিনি ইসলামী ব্যাংক পিএলসি নওগাঁ শাখায় কর্মরত। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের দক্ষিণ গেট সংলগ্ন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে বেতন উত্তোলন করে অটোরিকশায় করে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। পথে তিন মাথা রেলগেট অতিক্রম করে ফ্লাইওভারের নিচে পৌঁছালে এনসিপি নেতা শওকত ইমরান ও অজ্ঞাত পরিচয় আরও চার জন দুটি মোটরসাইকেল দিয়ে অটোরিকশার গতিরোধ করেন। এরপর তাকে মোটরসাইকেলে তুলে মহানগরের পুরান বগুড়ার একটি ছাত্রাবাসে নিয়ে আটকে রাখা হয়।

সেখানে তাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মেরে নির্যাতন করা হয়। চাকু দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৮২ হাজার টাকা, একটি রিয়েলমি ১৫টি মডেলের মোবাইল ফোন, একটি হুয়াওয়ে জিআর-৫ মিনি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, ইসলামী ব্যাংকের এটিএম কার্ড এবং তিনটি মোবাইল সিম ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার সাক্ষী হিসেবে দুজনের নাম অভিযোগে বলা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, নির্যাতনের একপর্যায়ে অভিযুক্তরা তাদের ইচ্ছামতো একটি জবানবন্দি ভিডিও করেন। পরে ২৪ ঘণ্টার মধ্যে একটি বিকাশ নম্বরে আরও ২০ হাজার টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়। টাকা না পাঠালে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এসব অভিযোগের বিষয়ে জানতে এনসিপি নেতা শওকত ইমরানের মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, ‘এনসিপি নেতা শওকত ইমরানসহ কয়েকজনের বিরুদ্ধে গতকাল শনিবার অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক এমএসএ মাহমুদ বলেন, ‘শওকত ইমরানের বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছি। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে সব জায়গায় আমাদের প্রতিনিধিত্ব থাকবে: নাহিদ ইসলাম 
এনসিপির গাড়িবহরে হামলা, জামিন পেলেন হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ ১১ জন
‘নতুন কায়দায়’ পথে থামানো হলো চলন্ত বাস, যেভাবে লুট ৫৭ লাখ টাকা
সর্বশেষ খবর
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
আগস্টে ২ লঘুচাপের আভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা
আগস্টে ২ লঘুচাপের আভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা
শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন
জঙ্গি সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগশেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন
পুকুরে ভাসছিল ট্রাভেল ব্যাগ, ভেতরে কাস্টমস কর্মীর টুকরো টুকরো লাশ
পুকুরে ভাসছিল ট্রাভেল ব্যাগ, ভেতরে কাস্টমস কর্মীর টুকরো টুকরো লাশ
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি