বগুড়ায় সার কারখানা থেকে সাড়ে চার লাখ টাকার মালামাল লুট

বগুড়া প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৬, ০৯:১৯ আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১০:৪৬

বগুড়ায় সবুজ বাংলা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ নামের একটি সার কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল কারখানায় ঢুকে কর্মচারীদের বেঁধে রেখে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ, তার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ সাড়ে চার লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। 

গত বুধবার গভীর রাতে সদর উপজেলার কাহালু রোডের কৈচড় বাজার এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে কারখানার মালিক আবদুল বাতেন বৃহস্পতিবার সদর থানায় মামলা করেছেন। 

সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া সদর উপজেলার কাহালু রোডের কৈচড় বাজার এলাকায় সবুজ বাংলা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ সার কারখানার মালিক আবদুল বাতেন এজাহারে উল্লেখ করেন, রাত আড়াইটার দিকে ৭-৮ জনের একদল ডাকাত তার প্রতিষ্ঠানে হানা দেয়। তারা কারখানার অফিসের তিন কর্মচারীকে বেঁধে ফেলে। এরপর ১০০ কেভি ট্রান্সফরমারের সাড়ে তিন লাখ টাকা মূল্যের যন্ত্রাংশ, ৬০ হাজার টাকা মূল্যের ৭০ আরএম বিদ্যুতের তার, নগদ ২০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন, দুটি টর্চলাইট, জামা-কাপড়, চশমা, ৩৬ হাজার টাকা মূল্যের তামার তারসহ বিভিন্ন সরঞ্জাম ডাকাতি করে নিয়ে যায়। সবমিলিয়ে চার লাখ ৬৬ হাজার টাকার মালামাল লুট হয়েছে।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, সার কারখানার মালিক আবদুল বাতেন ডাকাতির অভিযোগে মামলা করেছেন। ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।

/আইএএম/
সম্পর্কিত
ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে বৌদ্ধবিহারে ডাকাতি, বলে গেলো ‌‘চুপ করে বসে থাকেন’
বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি
বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ৫ জন গ্রেফতার
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি