বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নাটোর প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৬, ২০:৫০আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ২০:৫০

নাটোরের বড়াইগ্রামে কাউন্টারের নিয়ন্ত্রণ ও বাসে যাত্রী তোলা নিয়ে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় দুটি বাস কাউন্টার, একটি চা দোকান ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে জড়ানো ব্যক্তিরা বিএনপির দুই পক্ষের সমর্থক। এক পক্ষ জেলা বিএনপির সদস্য লুৎফর রহমানের এবং অপর পক্ষ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজুর অনুসারী।

আহতরা হলেন- উপজেলার কালিকাপুরের সিয়াম হোসেন (৩৬), বনপাড়া পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকতার হোসেন (৫২), ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধা (৫৫), পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ (৫৪)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বনপাড়া বাইপাস এলাকায় বিআরটিসি বাস কাউন্টার ও পাবনা-কুষ্টিয়ার লোকাল বাস কাউন্টারের শ্রমিকদের মধ্যে যাত্রী ওঠা-নামা নিয়ে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বিআরটিসির কাউন্টার ভাঙচুরসহ কাউন্টার মাস্টার নয়ন হোসেন (৩৫) ও বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির (৫৬) আহত হন।

এ ঘটনার জেরে বুধবার দুপুরে হোসেন আলীর পক্ষের লোকজন কালিকাপুরের সিয়ামকে মারপিট করেন। সেই খবর ছড়িয়ে পড়লে কালিকাপুর ও বনপাড়া সরদারপাড়া এলাকার বিএনপি নেতাকর্মীরা এক হয়ে পাল্টা হামলা চালান। এতে বিএনপির সাত নেতা কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

ওসি শফিকুল ইসলাম বলেন, ‘কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।’

এদিকে, খবর পেয়ে বিকালে নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষার ঘটনাস্থল পরিদর্শন করে নেতাকর্মীদের শান্ত থাকতে থাকার আহ্বান জানিয়েছেন।

/এএম/ 
সম্পর্কিত
কাঁদলেন মির্জা ফখরুল
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী
সর্বশেষ খবর
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ
এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ
হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু
হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক