বিএসএফের পুশইনের চেষ্টা, বাধা দিয়ে প্রতিবাদ করলো বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৬, ১০:৩৫আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১০:৩৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয় জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে এ চেষ্টা করা হয়।

বিজিবি সূত্র জানায়, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা ছয় জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে। এ সময় ওই ছয় জনকে ভারতীয় সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে অবস্থান করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন। পরে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনও চেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত থেকে এক বাংলাদেশিকে আটক করে ভারতের পুলিশে দিলো বিএসএফ
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
দেশ ছেড়ে ভারতে পালিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো দুই ভাই
সর্বশেষ খবর
পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় ‘ডেভিড ইমনে’র সহযোগী গ্রেফতার
পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় ‘ডেভিড ইমনে’র সহযোগী গ্রেফতার
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
রংপুরে ৪ খুন: ময়নাতদন্তে যা পাওয়া গেলো, জবাব মিললো ধর্ষণের অভিযোগের
রংপুরে ৪ খুন: ময়নাতদন্তে যা পাওয়া গেলো, জবাব মিললো ধর্ষণের অভিযোগের
৯ লাখ টাকার ‘কার পার্টস’ খুলতেই বেরিয়ে এলো কোটি টাকার ৪ বিলাসবহুল গাড়ি!
৯ লাখ টাকার ‘কার পার্টস’ খুলতেই বেরিয়ে এলো কোটি টাকার ৪ বিলাসবহুল গাড়ি!
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ