পুলিশ নয়, আবাসিক হোটেল থেকে ৬ জনকে আটক করলেন জেন-জি সদস্যরা

সিরাজগঞ্জ প্রতিনিধি 
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের একটি আবাসিক হোটেল থেকে ছয় জনকে আটক করেছেন ‘জেন জি আলোড়ন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তাদের দাবি, যৌন ব্যবসার অভিযোগে স্থানীয়দের নিয়ে ওই আবাসিক হোটেল থেকে ছয় জনকে আটক করেছেন তারা।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হাটিকুমরুল এলাকার ‘নিরিবিলি আবাসিক হোটেল’ থেকে তাদের আটক করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

আটকদের মধ্যে দুজন নারী; তারা বগুড়ার মোকামতলা উপজেলার বাসিন্দা। বাকি চার পুরুষ উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে একজন হোটেলের ম্যানেজার বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের সদস্যদের অভিযোগ, ওই হোটেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। হোটেলে নারীদের রেখে যৌন ব্যবসা পরিচালনা করা হতো। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করলেও তারা বিষয়টি আমলে নেয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, হাটিকমরুল ও আশেপাশের এলাকার তরুণদের নিয়ে ‘জেন জি আলোড়ন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলা হয়েছিল কয়েক মাস আগে। সংগঠনের সদস্য রাজিবুল, নাসিম ও আশরাফুল জানিয়েছেন, রবিবার দুপুরে হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলছে—এমন খবর পেয়ে তারা সেখানে যান। পরে হোটেলের ভেতর থেকে ছয় জনকে আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। এমনকি এ বিষয়ে পুলিশ জানে না বলে দাবি করেছে। 

হোটেলে অভিযান চালানোর অনুমতি আপনাদের কে দিয়েছে জানতে চাইলে ‘জেন জি আলোড়ন’ সংগঠনের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারও অনুমতি নেওয়ার প্রয়োজন, তারা এখানে অসামাজিক কাজ করছে বিধায় আমরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছি।’

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমরা খোঁজ নিয়ে দেখছি আসলে বিষয়টি কী। কেন তাদের আটক করা হয়েছে।’ 

/এএম/ 
সম্পর্কিত
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
আকাশেই কমান্ড সেন্টার, শি জিনপিংয়ের বিমানে আর কী কী আছে 
আকাশেই কমান্ড সেন্টার, শি জিনপিংয়ের বিমানে আর কী কী আছে 
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা