মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে

নাটোর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১

নাটোরের গুরুদাসপুরে একটি হাফেজিয়া মাদ্রাসার ভেতর ১৬ বছর বয়সী এক আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে ময়নাতদন্তের পর তার মরদেহ ফরেনসিক পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নাটোর আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে মরদেহটি রাজশাহীর ফরেনসিক বিভাগে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর ওয়াবদা বাজার এলাকার হযরত রাবেয়া বসরী (রহ.) মহিলা হাফেজিয়া মাদ্রাসার ভেতর থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন সন্ধ্যার পর মাদ্রাসার সুপার ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাদের কাছ থেকে ছাত্রীর মৃত্যুর ঘটনায় উল্লেখযোগ্য কোনো তথ্য পায়নি ডিবি। পরে মঙ্গলবার রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়।

নাটোর আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ওই কিশোরীকে মঙ্গলবার দুপুরে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত শেষে আরও আধুনিক পরীক্ষার জন্য মরদেহটি রাজশাহীর ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, নিহত ছাত্রীটি হযরত রাবেয়া বসরী (রহ.) মহিলা হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রী ছিলেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মা ও খালু মাদ্রাসা থেকে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যার দিকে ঘটনাটি জানাজানি হলে মৃত্যুর কারণ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে আসে গুরুদাসপুর থানা ও নাটোর জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি নজরুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থল মাদ্রাসা পরিদর্শন করেছেন। নিহত ছাত্রীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মাদ্রাসার সুপার ও এক শিক্ষিকাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। ছাত্রীটির মৃত্যু রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের পর মরদেহ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই ছাত্রীকে হাসপাতালে নেওয়ার সময় মাদ্রাসার গোসলখানায় পড়ে গিয়ে আহত হয়েছেন বলে তার মা জানান। আবার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার দাবিও করা হয়। মরদেহ ময়নাতদন্ত করতেও বাধা দিয়ে নাটোর সদর হাসপাতালের সামনে উত্তেজনা তৈরি করেন নিহত ছাত্রীর মা ও স্বজনেরা। এতে মৃত্যু নিয়ে সন্দেহ বাড়ে।

নিহত ছাত্রীর মা বিলাপ করতে করতে বলেন, ‘আমার মেয়েকে খুন করা হয়েছে। সেই বিচার আমি আল্লাহর কাছে দিলাম।’

এ ঘটনায় মাদ্রাসার সুপার ও তার স্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ওই হাফেজিয়া মাদ্রাসায় বেশ কিছু ছাত্রী আবাসিকে থেকে পবিত্র কুরআন হিফজ করছেন। মাদ্রাসার ভেতরেই এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে তিনি খবর পেয়েছেন। তবে হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা; এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত চান তিনি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান মাদ্রাসাছাত্রীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অসম্মতি থাকলেও সুষ্ঠু তদন্তের জন্য ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হয়েছে। আরও আধুনিক পরীক্ষার জন্য মরদেহটি ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পরীক্ষার পর মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/ইউএস/
সম্পর্কিত
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
এক কৃষকের বাড়িতে মিললো ১২৯ বস্তা সার, জব্দের পর সরকারি দামে বিক্রি
এক কৃষকের বাড়িতে মিললো ১২৯ বস্তা সার, জব্দের পর সরকারি দামে বিক্রি
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর