সীমান্তে ৭ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি

নওগাঁ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ১৬:১৬ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৭:৪৭

নওগাঁর সাপাহার এবং জয়পুরহাটের কড়িয়া সীমান্তে সাত জনকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে সাত জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব।

তিনি বলেন, সকালে জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় তিন জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে যায় এবং পুশইন প্রতিহত করে।

এ কর্মকর্তা আরও জানান, নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত এলাকায় চার জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এই চার জন একই পরিবারের বলে জানতে পেরেছি। বর্তমানে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তাদের পুশব্যাক করাতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। ওই সাত জন বর্তমানে সীমান্তের শূন্যরেখায় রয়েছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি
মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা বিজিবির
৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
সর্বশেষ খবর
কাঁঠালবাগানে সিলিন্ডার বিস্ফোরণ: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক সন্তান
কাঁঠালবাগানে সিলিন্ডার বিস্ফোরণ: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক সন্তান
মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ রমজান আটক
মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ রমজান আটক
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাইয়ের ফাঁদ 
বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাইয়ের ফাঁদ 
সর্বাধিক পঠিত
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি