সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ পৌঁছালো গ্রামের বাড়িতে

বগুড়া প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৬, ১৫:৩১ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৫:৪০

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী শাহেদ আহমেদ আশিকের (৩৫) মরদেহ দেশে পৌঁছানোর পর শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। তার মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শোকের পাশাপাশি অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে তার স্ত্রী ও দুই সন্তান।

শাহেদের দাফনের জন্য বাড়ির উঠানে তার দাদার কবরের পাশে জায়গা প্রস্তুত করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করার কথা রয়েছে।

এর আগে শুক্রবার সকালে শাহেদের মরদেহ গ্রহণ করতে ঢাকায় যান তার স্ত্রী কাকলী বেগম ও দুই সন্তান। প্রিয়জনের মরদেহ নিয়ে বাড়িতে ফেরার পর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

শাহেদের ভাই মাসুম রানা জানান, গত ১০ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় বিকাল ৫টার দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে স্ত্রী কাকলী বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলেন সাহেদ। এর কিছুক্ষণ পর বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে। ওই ঘটনায় অন্যদের সঙ্গে প্রাণ হারান শাহেদ।

মাসুম রানা বলেন, শুক্রবার সকালে ঢাকায় শাহেদের মরদেহ পৌঁছানোর পর তারা সেটি নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। দুপুর আড়াইটার দিকে মরদেহ বাড়িতে পৌঁছায়। স্থানীয় উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে বাড়ির উঠানে দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে।

শাহেদের বাবা রফিকুল ইসলামও জীবিকার তাগিদে সৌদি আরবে থাকেন। পরিবারের এমন কঠিন সময়ে মা-বাবা দুজনই দেশের বাইরে থাকায় স্বজনদের মধ্যে শোক আরও গভীর হয়েছে।

শাহেদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী ও দুই সন্তানকে রেখে তার এমন আকস্মিক বিদায় মেনে নিতে পারছেন না কেউ। একদিকে প্রিয়জন হারানোর বেদনা, অন্যদিকে পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা সব মিলিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন স্বজনেরা।

/আরএইচ/
সম্পর্কিত
সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
একদিনে ডেঙ্গুতে প্রাণ গেলো তিনজনের, নতুন ভর্তি ১২৯৯
মাগুরায় মদ্যপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
রিকশাচালক হাফিজুল হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
রিকশাচালক হাফিজুল হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
থানার সামনে যুবলীগের মিছিল, ধাওয়া দিয়ে ৮ জনকে ধরলেন বিএনপি নেতাকর্মীরা
থানার সামনে যুবলীগের মিছিল, ধাওয়া দিয়ে ৮ জনকে ধরলেন বিএনপি নেতাকর্মীরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং করায় দুই জন গ্রেফতার
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং করায় দুই জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ