মধ্যরাতে দুই মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, এক কলেজে তালা

পাবনা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ০৭:০০ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৭:০০

দেশব্যাপী ঘোষিত কর্মসূচির সমর্থনে পাবনায় ঢাকা-পাবনা-কুষ্টিয়া মহাসড়ক ও পাবনা-চাটমোহর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। একই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বেড়া কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে পাবনার ঈশ্বরদী, চাটমোহর ও বেড়ায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার লালন শাহ সেতু মোড় এলাকায় ঢাকা-পাবনা-কুষ্টিয়া মহাসড়কে একদল ছাত্রলীগ নেতাকর্মী অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকালে তারা সাবেক ভূমিমন্ত্রী মরহুম শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শিরহান শরীফ তমালসহ স্থানীয় শীর্ষ নেতাদের সমর্থনে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

অন্যদিকে, একই রাতে পাবনার চাটমোহর আঞ্চলিক মহাসড়কেও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের পাবনা জেলা ছাত্রলীগের নেতা অন্তর নামেও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এদিকে, ‘সর্বাত্মক ধর্মঘটের’ প্রতি সমর্থন জানিয়ে বেড়া কলেজে তালা ঝুলিয়ে দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। এর ফলে কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে পাবনা জেলা ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ সব কর্মকাণ্ডের ছবি ভিডিও প্রকাশ করা হচ্ছে।

ঘটনার বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আসাদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও পুলিশের পৌঁছানোর আগেই অবরোধকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় এলাকায় সাময়িক অসুবিধার সৃষ্টি হলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ
ঘটছে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, জনমনে আতঙ্ক
ঠাকুরগাঁওয়ের ছাত্রলীগ নেতা পেট্রোল বোমাসহ রাজধানীতে গ্রেফতার
সর্বশেষ খবর
জ্বালানি তেলের দাম বাড়লেও কমেছে মূল্যস্ফীতি
জ্বালানি তেলের দাম বাড়লেও কমেছে মূল্যস্ফীতি
টিভিতে আজকের খেলা (১০ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ নভেম্বর, ২০২৬)
সরকারি সেবাব্যবস্থার মাধ্যমে প্রারম্ভিক শিশু বিকাশ সহায়তা দেওয়া সম্ভব: গবেষণা
সরকারি সেবাব্যবস্থার মাধ্যমে প্রারম্ভিক শিশু বিকাশ সহায়তা দেওয়া সম্ভব: গবেষণা
হামজার পর দেশে এসেছেন ফারহান আলী ওয়াহিদ
হামজার পর দেশে এসেছেন ফারহান আলী ওয়াহিদ
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন, মালিক আটক
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন, মালিক আটক