গোপালগঞ্জের তাণ্ডব লগি-বৈঠা দিয়ে মানুষ মেরে নৃত্যের কথা মনে করিয়ে দেয়: উপাচার্য হাছানাত

নওগাঁ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ১৬:৪২ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৬:৪২

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেছেন, ‘গোপালগঞ্জে যে তাণ্ডব হলো, এই তাণ্ডব আমাদের মনে করিয়ে দেয় লগি-বৈঠা দিয়ে মানুষ মেরে নৃত্য করার তাণ্ডবের কথা। গতকাল গোপালগঞ্জে নির্বিচারে যেভাবে বাড়িঘরে আগুন দিয়েছে আওয়ামী লীগের লোকজন, তা ন্যক্কারজনক।’ 

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে দেশব্যাপী সন্ত্রাশ, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত র‍্যালি এবং বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, ‘আমরা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পক্ষ থেকে দেশবাসীকে এ ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।’

অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, ‘শ্রমিকদের বেতন বৃদ্ধির অজুহাতে যেভাবে সারা দেশে নৈরাজ্য, অগ্নিসংযোগ, ফ্যাক্টরিতে আগুন দিচ্ছে এগুলো দেশবিরোধী ষড়যন্ত্র। দেশের অর্থনীতিকে পঙ্গু করার ষড়যন্ত্র। আমরা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত দেশবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে দাবি জানাই, যারা সন্ত্রাসী তাদেরকে প্রচলিত আইনের আওতায় এনে বিচার করার জন্য। আরেকটি মানুষ যেন আমার গার্মেন্টসে আগুন দিতে না পারে, ফ্যাক্টরিতে আগুন না দিতে পারে। আমাদের সম্ভাবনাময় অর্থনীতির অন্যতম একটি খাত এই গার্মেন্টসকে বিদেশে পাঠিয়ে দেওয়ার যে নীলনকশার ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র সফল হতে না পারে। এটাকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে।’

তিনি বলেন, ‘সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে জনগণের শান্তি যেন কেউ বিঘ্নিত করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। জনগণ চায় সরকার এই বিশৃঙ্খলাকারীদের হাত থেকে দেশকে রক্ষা করুক। জনগণ চায় সরকার এই গার্মেন্টস শিল্পের ধ্বংসের সঙ্গে জড়িত শ্রমিক নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, ফ্যাক্টরিতে আগুন দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুক। জনগণ চায় চাঁদাবাজদেরকে প্রতিহত করুক সরকার। জনগণ চায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক বিভাজন থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে সম্ভাবনাময় গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য ফ্যাক্টরিতে আগুন দিয়ে যারা অরাজকতা সৃষ্টি করছে, তাদের পরিচয় তারা সন্ত্রাসী। তাদের পরিচয় তারা ধ্বংসকারী। এদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো, আইনের যথাযথ প্রয়োগ করুন। অপরাধীর প্রতি অনুকম্পা দেখানোর কোনও সুযোগ নেই। অপরাধী যে দলেরই হোক না কেন, চাঁদাবাজ যে দলেরই হোক না কেন, সন্ত্রাসী কর্মকাণ্ড যে দলেরই হোক না কেন, দেশের প্রচলিত আইনের আওতায় এনে এদের বিচার করুন।’

সমাবেশ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের প্রাভষক আমেনা আক্তার, আইন বিভাগের প্রভাষক সানজিদা কবিরসহ অন্যরা বক্তব্য রাখেন।

/এএম/ 
সম্পর্কিত
যৌথ বাহিনীর টহল জোরদার, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সর্বশেষ খবর
অটোরিকশাচালক হত্যা মামলার রায় পেছালো
অটোরিকশাচালক হত্যা মামলার রায় পেছালো
প্রকাশ্যে মিমির রেজিস্ট্রির তারিখ, কবে আইনি বিয়ে
প্রকাশ্যে মিমির রেজিস্ট্রির তারিখ, কবে আইনি বিয়ে
মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি মালিকপক্ষের
মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি মালিকপক্ষের
হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের
হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল