অটোরিকশাচালক হত্যা মামলার রায় পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৬:৪৫ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৬:৪৫

সাড়ে তিন বছর আগে ঢাকার মুগদা এলাকায় অটোরিকশাচালক শেখ ফরিদকে হত্যা মামলার রায় পিছিয়েছে। রায়ের জন্য আগামী ৬ ডিসেম্বর দিন ধার্য রেখেছেন আদালত।

ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল ইসলাম এ দিন ধার্য করেন। আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, রায় প্রস্তুত হয়নি। এ জন্য আগামী ৬ ডিসেম্বর রায়ের দিন রাখা হয়েছে।

মামলার আসামিরা হলো– রায়হান, সেলিম, নয়ন, নাঈম ও জাহিদ। তাদের মধ্যে প্রথম দুই জন জামিনে রয়েছে। অন্যরা কারাগারে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২৩ সালের ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অটোরিকশা নিয়ে বের হন ফরিদ। রাতে বাসায় না ফেরায় খোঁজখুঁজির করেন পরিবারের সদস্যরা। পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়। ১৪ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে মুগদা থানার গ্রিন মডেল টাউন এলাকা থেকে ফরিদের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ১৫ এপ্রিল অজ্ঞাতদের আসামি করে মামলা করেন ফরিদের বাবা রবিউল।

মামলার তদন্তে গিয়ে নাঈমকে গ্রেফতার করে পুলিশ। কীভাবে এবং কারা ফরিদকে হত্যা করে তা তুলে ধরে। পরে রায়হান, নয়ন ও জাহিদকে গ্রেফতার করা হয়। পরে অটোরিকশা উদ্ধার করা হয় এবং চোরাই অটো রিকশা কেনার দায়ে সেলিমকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ২৯ মার্চ পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান উল্লাহ।

গত বছরের ২৭ জানুয়ারী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালতে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করে। আসামিদের আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৬ অক্টোবর রায়ের দিন সোমবার রেখেছিলেন আদালত। তবে রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে রাখা হলো ৬ ডিসেম্বর।

/এআই /আরকে/
সম্পর্কিত
আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: হাতেনাতে গ্রেফতার দুজনের ৫ দিনের রিমান্ড
যৌথ বাহিনীর টহল জোরদার, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
রামিসা ধর্ষণ-হত্যা মামলা: ‘স্বামীর ভয়ে হত্যাকাণ্ডে সহযোগিতা করেন স্ত্রী স্বপ্না’ 
সর্বশেষ খবর
১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেন রোনালদিনহো
১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেন রোনালদিনহো
প্রকাশ্যে মিমির রেজিস্ট্রির তারিখ, কবে আইনি বিয়ে
প্রকাশ্যে মিমির রেজিস্ট্রির তারিখ, কবে আইনি বিয়ে
গোপালগঞ্জের তাণ্ডব লগি-বৈঠা দিয়ে মানুষ মেরে নৃত্যের কথা মনে করিয়ে দেয়: উপাচার্য হাছানাত
গোপালগঞ্জের তাণ্ডব লগি-বৈঠা দিয়ে মানুষ মেরে নৃত্যের কথা মনে করিয়ে দেয়: উপাচার্য হাছানাত
মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি মালিকপক্ষের
মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি মালিকপক্ষের
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’