সারিয়াকান্দির বাঙালি নদীতে অবাধে বালু উত্তোলন, ঝুঁকির মুখে জোড়গাছা সেতু

বগুড়া প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ১৩:১৭আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৩:২৩

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় প্রভাবশালীরা বাঙালি নদীর বিভিন্ন পয়েন্টে শ্যালো মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করছে। এতে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৮০ মিটার দীর্ঘ জোড়গাছা সেতুটি ঝুঁকির মুখে পড়েছে। এ সেতু ক্ষতিগ্রস্ত হলে গাবতলী, ধুনট ও সারিয়াকান্দি উপজেলার সঙ্গে দক্ষিণ পাশের উপজেলার লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

সারিয়াকান্দিতে বাঙালি নদীর সেতুর নিচ থেকে বালু উত্তোলন

অভিযোগ উঠেছে, সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকার প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে নারচী ইউনিয়নের গণকপাড়া, পৌর এলাকার হিন্দুকান্দি, সদর ইউনিয়নের পাইকপাড়া, কুতুবপুর ইউনিয়নের মাছিরপাড়া, ডোমকান্দি ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ি ও জোড়গাছা বাঙালি নদীর সেতুর নিচে শ্যালো মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করছে। বালু বিক্রি করে তারা আঙুল ফুলে কলাগাছ হলেও নদীর তীরে ভাঙন অব্যাহত  রয়েছে এবং ফসলি জমিগুলো দেবে যাচ্ছে। আশপাশের বিভিন্ন সড়ক ও স্থাপনা হুমকির মুখে পড়েছে। ভবিষ্যতে ভূমি ধসের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার সরেজমিন সারিয়াকান্দির ভেলাবাড়ি ইউনিয়নে ভেলাবাড়ি ও জোড়গাছা গ্রামে গিয়ে দেখা গেছে, প্রভাবশালীরা জোড়গাছা সেতুর কাছেই বাঙালি নদীতে শ্যালো মেশিন বসিয়ে বালু তুলছে। কাছেই ড্রেজারের মতো আরও ১৫টি মেশিন বসানো হয়েছে। ওই এলাকার কৃষক রফিকুল ইসলাম জানান, স্থানীয় এমপি আবদুল মান্নান সেতুটি নির্মাণ করে আশপাশের বিভিন্ন উপজেলার লাখ লাখ মানুষের চলাচলের পথ সুগম করে দেন। অথচ মাত্র কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু উত্তোলন করে সেতুটিকে হুমকির মুখে ফেলেছে।

আরও পড়ুন:  সাংবাদিক প্রবীর সিকদার ফেসবুকে প্রবীর সিকদার : মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে বাঁচান!

ভেলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন জানান, প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে নদী থেকে মেশিনের মাধ্যমে বালু তুলছে। এতে গুরুত্বপূর্ণ সেতুটি ঝুঁকির মুখে পড়েছে। তিনি অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন জানলেও অজ্ঞাত কারণে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, বাঙালি নদীতে মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিষয়টি তার জানা নেই। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফএস/

আপ:এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী