প্রবল বৃষ্টির মধ্যেও ঠাকুরগাঁওয়ে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
১৪ মে ২০১৬, ১৪:৩৩আপডেট : ১৪ মে ২০১৬, ১৬:১৮

প্রবল বৃষ্টির মধ্যেও ঠাকুরগাঁওয়ে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত প্রবল বৃষ্টি ও বিরূপ আবহাওয়া উপেক্ষা করে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হলো জনপ্রিয় অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি। শনিবার দুপুর ১টায় শহরের প্রাণকেন্দ্র কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ সভাকক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আফম ফজলে রাব্বী।

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ নলিনী মোহন্ত’র সভাপতিত্বে সভায় বাংলা ট্রিবিউনের আধুনিক নিউজ সেন্স ও দ্রুত সংবাদ পরিবেশনের দক্ষতার প্রশংসা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি আ ফ ম ফজলে রাব্বী, মহিলা পরিষদ সভাপতি আফরোজা রিকা, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তানভীর হাসান তানু, জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি রবিউল হাসার রিপন, ৭১ নিউজ টিভি’র প্রতিনিধি শিশির মজুমদার, চ্যানেল সেভেন’র ঠাকুরগাঁও প্রতিনিধি জয় মহন্ত অলোক, নিউ নেশন প্রতিনিধি জোবায়দুল স্বপন, দৈনিক বজ্রকণ্ঠ অনলাইনের প্রতিনিধি আনিসুর রহমান মিঠু। সভা সঞ্চালনা করেন বাংলা ট্রিবিউনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিলু।

প্রবল বৃষ্টির মধ্যেও ঠাকুরগাঁওয়ে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত সব শেষে বৃষ্টি উপেক্ষা করে একটি বর্ণাঢ্য র‌্যালি মূল শহর প্রদক্ষিণ করে।

আরও পড়ুন:

নড়াইলে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি