কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৬, ১৫:১২আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৫:১৯

কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ সীমান্তে টহল জোরদার রেখেছে। আহত যুবকের নাম মো. আবু বক্কর মিয়া (৩১)। তিনি উপজেলার গোরকমন্ডল গ্রামের আলী বকসের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে গোরকমন্ডল গ্রামের ১২/১৩ জনের একদল গরু চোরাকারবারি উপজেলার কৃষ্ণানন্দ বকসী গ্রামের কাছে সীমান্তের ৯৩১ এর ১ এস আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে ভারতীয় গরু আনতে যায়। সকালে ভারতীয় ১২৪ বিএসএফ নারায়নগঞ্জ বিওপি’র টহলরত সদস্যরা কাঁটাতারের গেট পার হয়ে চোরাকারবারীদের লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি বর্ষণ করে। এসময় আবু বক্কর গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়।
খবর পেয়ে বিজিবির সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় গুলিবিদ্ধ আবু বক্করকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সকাল ৯টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুড়িগ্রাম ৪৫ বিজিবি পরিচালক লে. কর্নেল মো. জাকির হোসেন জানান, গুলিবিদ্ধ যুবক একজন চিহ্নিত গরু চোরাকারবারি। তার নামে ফুলবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ