সাদুল্যাপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিত

গাইবান্ধা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৮

গাইবান্ধা জেলা হাইকোর্টের নির্দেশে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিত করা হয়েছে। সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহ্সান হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সাদুল্যাপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিন ছিল। কিন্তু হাইকোর্টের রিট আদেশের কারণে এই উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিত থাকবে।

উল্লেখ্য, সাদুল্যাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সাবেক ডেপুটি কমান্ডার আবদুর রশিদ আজমী গত ২৯ জানুয়ারি হাইকোর্টে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিতের জন্য রিট করেন। পরে হাইকোর্ট তার রিট আমলে নিয়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিতের আদেশ দেন।

/বিটি/

আরও পড়ুন:

নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুবককে পিটিয়ে হত্যা 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম