মাদক ব্যবসা ছেড়ে দেওয়ায় প্রশিক্ষণ শেষে ২৩ নারী পেলেন সেলাই মেশিন

হিলি প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ১৯:৫৭আপডেট : ২৩ মার্চ ২০১৭, ২০:১৮

মাদক ব্যবসা ছেড়ে দেওয়ায় প্রশিক্ষণ শেষে ২৩ নারী পেলেন সেলাই মেশিন

হিলিতে মাদক ও চোরাচালান ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ২৩ নারীকে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তাদের হাতে পুরস্কার তুলে দেন দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম। হাকিমপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ আত্মসমর্পন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিজানুর রহমান,কমিউনিটি পুলিশিং হাকিমপুরের সমন্বয়ক আজিজুর রহমান, পৌরমেয়র জামিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ প্রমুখ।

পরে হিলির বিভিন্ন এলাকার ২২ মাদক ব্যবসায়ী পুলিশ সুপার হামিদুল আলমের কাছে আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য অঙ্গিকারনামা দিয়ে আবেদন করেন।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলমের কাছে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকারনামা দিয়ে আত্মসমর্পণ করেছিলেন ওই ২৩ জন নারী। পরে তাদের দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ দেওয়া হয়। তারা সবাই দীর্ঘদীন ধরে মাদক ও চোরাচালান ব্যবসা করে আসছিলেন।

/জেবি/

আরও পড়তে পারেন: বাগেরহাটে ১০ টাকা হিসাবধারীদের মধ্যে ঋণ বিতরণ

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের