প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ১৭:৩৭আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৭:৫৯

প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন

বন্যার্ত মানুষের খোঁজ-খবর নিতে ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে আগামী ২০ আগস্ট (রবিবার) দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার পুলিশ প্রশাসনের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই এসএসএফের সদস্যরা সম্ভাব্য স্থানের নিরাপত্তা পরিদর্শন করতে শুরু করেছেন। এছাড়াও শুক্রবার দিনাজপুরে আসছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া।

দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। সকাল ১১টায় জিলা স্কুল আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। পরে তিনি বন্যা পরিস্থিতির পরিদর্শন করে বিরল উপজেলার তেঘরা উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে ত্রাণ বিতরণ করবেন। ওই দিনই দুপুর আড়াইটায় তিনি কুড়িগ্রাম জেলার উদ্দেশ্যে রওনা দিবেন। পরে সেখানে তিনি ছিনাই ইউনিয়ন ভুমি অফিস সংলগ্ন খেলার মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করে পাঙ্গা হাইস্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

এছাড়াও আগামী শনিবার দিনাজপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের আসার কথা রয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: নাটোরে আত্রাই নদীর পানি বিপদসীমার ৪৯ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের