বন্যায় সুন্দরগঞ্জের সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

গাইবান্ধা প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ১৪:৫৬আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৪:৫৬

ঘাঘট নদীর পানির প্রবল চাপে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় সড়ক ধসে গেছে। রবিবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা স্লুইচগেট মোড়ে ঘাঘটের পানির চাপে গাইবান্ধা-বামনডাঙ্গা সড়কে ধস নামে। এতে হুমকির মুখে পড়েছে বামনডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন রেললাইন ও সেতু।

সুন্দরগঞ্জে সড়ক ধস পানির প্রবল চাপে বামনডাঙ্গা-গাইবান্ধা সড়কের প্রায় ২০ ফিট অংশ ধসে যায়। এছাড়া পানির চাপে লালমনিরহাট-ঢাকা রেল লাইনের রেলপথ ও রেলসেতু হুমকির মুখে পড়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সড়কের ধসে যাওয়া অংশটি পূনর্নির্মানে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে রেললাইন রক্ষায় বস্তা ফেলার কাজ শুরু করেছে রেলের প্রকৌশল বিভাগ।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম