৩ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও কাঁচা মরিচ আমদানি শুরু

হিলি প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ১৪:১০আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৪:১০

৩ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও কাঁচা মরিচ আমদানি শুরু তিনদিন বন্ধ থাকার পর ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ফের পেঁয়াজ ও কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। ভারতে বন্যার কারণে ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় পেঁয়াজ ও কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিল। তবে এসময় বন্দর দিয়ে অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক ছিল।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে জানান, ভারতে বন্যায় সেদেশের গঙ্গারামপুরে একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে পণ্যবাহী ট্রাক চলাচল করতে না পারায় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও কাঁচা মরিচ আমদানি বন্ধ হয়ে যায়। এর ফলে বন্দর দিয়ে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই তিনদিন পেঁয়াজ ও কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিল। তবে এসময় ভারতের হিলি পার্কিংয়ে চালসহ অন্যান্য পণ্যের বেশ কিছু পণ্যবাহী ট্রাক আটকা ছিল। ব্রিজের সংস্কার কাজ শেষে রবিবার (২০ আগস্ট) খুলে দেওয়া হলে বন্দর দিয়ে আবারও পেঁয়াজ ও কাঁচা মরিচ আমদানি শুরু হয়। তবে এর পরিমাণ আগের তুলনায় কিছুটা কম। বন্দর দিয়ে রবিবার থেকে সোমবার পর্যন্ত দুই দিনে ৩৪ ট্রাক পেঁয়াজ ও ২ ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে।
ভারতীয় ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন, বন্যার কারণে সেদেশের প্রধান সড়কগুলোর দুই পাশের শরণার্থিরা আশ্রয় নেওয়ায় সড়ক দিয়ে পুরোপুরি যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। শুধু রাতের বেলায় পুলিশি প্রহরায় পেঁয়াজ ও কাঁচা মরিচের ট্রাকগুলোকে চলাচল করতে দেওয়া হচ্ছে। পানি কমে গেলে সড়ক থেকে শরণার্থিরা সড়ে গেলে বন্দর দিয়ে পুরোদমে পেঁয়াজ ও কাঁচা মরিচসহ অন্যান্য সব পণ্যের আমদানি স্বাভাবিক গতিতে শুরু হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী