ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ১৫:২৩আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৬:২৮

ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ আদেশ দেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে জানা যায়, পীরগঞ্জ উপজেলার জসাই গ্রামের তজির উদ্দিনের ছেলে এনামুল হকের পরিবারে অশান্তি চলছিল। এক পর্যায়ে তিনি বেড়ানোর কথা বলে স্ত্রী সালমা বেগমকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে এনামুল হক একা বাড়ি ফিরে আসেন। এ অবস্থায় সন্তান ইসলামুল হক তার মায়ের কথা জিজ্ঞেস করলে উত্তর দিতে না পেরে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। বহু খোঁজখুজির পর সালমা বেগমের লাশ পাশেই একটি ক্ষেত থেকে উদ্ধার করে স্বজনরা। পরে ২০১১ সালের ২৫ এপ্রিলে ছেলে ইসলামুল হক বাদী হয়ে বাবার বিরুদ্ধে পীরগঞ্জ থানা একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আসামি হত্যার কথা স্বীকার করে। তথ্য প্রমাণের ভিত্তিতে এনামুল হক দোষী প্রমাণিত হওয়ায় আদালত তার মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আরও পড়তে পারেন: ফেনীতে নবজাতক ও প্রসূতির মৃত্যু, হাসপাতালে তালা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী