ই‌লিশ ধরার দা‌য়ে পোড়া‌নো হ‌লো ১৭ হাজার মিটার জাল

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
২০ অক্টোবর ২০১৭, ০৭:০২আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ০৭:০৪

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা

সরকা‌রি নি‌ষেধাজ্ঞা অমান্য ক‌রে ব্রহ্মপুত্র ন‌দে ইলিশ শিকারের অপরা‌ধে জে‌লে‌দের প্রায় ১৭ হাজার মিটার জাল পু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে প্রশাসন। বৃহস্প‌তিবার বি‌কে‌লে কু‌ড়িগ্রাম সদর এবং উ‌লিপুর উপ‌জেলায় বি‌শেষ অ‌ভিযা‌নে এসব জাল পোড়া‌নো হয়। এসময় প্রায় এক মণ ই‌লিশ জব্দ করা হয়।

কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ময়নুল ইসলাম এবং উ‌লিপুর উপ‌জেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো.জাহা‌ঙ্গির আলম এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.ময়নুল হক জানান, বৃহস্প‌তিবার বি‌কে‌লে সদ‌রের যাত্রাপুর ইউ‌নিয়নের অন্তর্গত ব্রহ্মপুত্র ন‌দে মোবাইল কোর্ট প‌রিচালনা করা হয়। এসময় মোবাইল কো‌র্টের উপ‌স্থি‌তি টের পে‌য়ে জে‌লেরা জাল ও মাছ ফে‌লে পা‌লি‌য়ে যায়। প‌ড়ে নদী থে‌কে আড়াই হাজার মিটার জাল ও জা‌লে জড়ানো ১২ কে‌জি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল নদী তীরবর্তী এলাকায় আগুনে পোড়া‌নো হয়।

এ‌দি‌কে জেলার উ‌লিপুর উপ‌জেলার হা‌তিয়া ইউ‌নিয়‌নের অনন্তপুর ঘা‌টে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মেনহাজুল আলম এর নেতৃ‌ত্বে ই‌লিশ শিকা‌রের বিরু‌দ্ধে অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এসময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো.জাহা‌ঙ্গির আলম।

উপ‌জেলা মৎস্য কর্মকর্তা জানান, অ‌ভিযানকা‌লে প্রায় ১৫ হাজার মিটার জাল এবং ৩০ কে‌জি ই‌লিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল পু‌ড়ি‌য়ে ফেলা হ‌য়ে‌ছে এবং জব্দকৃত ই‌লিশ স্থানীয় এ‌তিম খানায় দান করা হ‌য়ে‌ছে ব‌লে জানান উপ‌জেলা মৎস্য কর্মকর্তা জাহা‌ঙ্গির আলম।।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম