হিলিতে বাতাসে হেলে পড়েছে ৩৯ হেক্টর জমির ধান

হিলি প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৭, ১৮:১৮আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৮:১৮

হিলিতে বৃষ্টি ও ঝড়ো বাতাসে হেলে পড়া ধান ক্ষেত

দিনাজপুরের হিলিতে তিন দিনের টানা বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে প্রায় ৩৯ হেক্টর জমির ধান মাটিতে হেলে পড়েছে। ধান পাকার আগ মুহূর্তে এমন হওয়ায় ফলন কম হওয়াসহ বিশাল ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকার কৃষক জাহাঙ্গির আলম ও মিনহাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার কারণে মাঠের অনেক ধান পুরোপুরি মাটিতে শুয়ে পড়েছে। কিছু দিনের মধ্যেই ধান পাঁকবে এমন সময় ঝড়ে হেলে পড়ার কারণে ধানগুলো চিটা হয়ে যাবে। এর ফলে ফলনও অনেক কম হবে। মৌসুমের শুরুতে বন্যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ক্ষতি কিছুটা কাটিয়ে উঠার চেষ্টা করছিলেন। এখন আবার এ অবস্থা। দেখা যাচ্ছে ক্ষতি পুষিয়ে নেওয়া তো দূরের কথা ঋণের বেড়াজাল থেকেই তারা বেড় হতে পারবেন না।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শামীমা নাজনীন বাংলা ট্রিবিউনকে জানান, কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসের কারণে উপজেলার প্রায় ৩৯ হেক্টর জমির ধান মাটিতে হেলে পড়েছে। এর মধ্যে যেসব জতিতে ধান বের হয়েছে, সেসব জমির ধানে চিটার পরিমাণ বেড়ে যাবে। এ কারণে ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখনও যেসব জমির ধান বেড় হয়নি। সেসব ধান ক্ষেতের তেমন কোনও ক্ষতি হবে না।

 আরও পড়তে পারেন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক: বৃষ্টি থামলেও শেষ হয়নি দুর্ভোগ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের