সরকার গুণ্ডামি করে প্রধান বিচারপতিকে অবসর গ্রহণে বাধ্য করেছে: রিজভী

কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৭, ১৫:২৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৫:২৪

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, ‘সরকার গুণ্ডামি করে প্রধান বিচারপতিকে অবসর গ্রহণে বাধ্য করেছে। সরকার নিজেদের ইচ্ছা পূরণে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য এখন আদালতকে ব্যবহার করবে। তাদের বিরুদ্ধের লোকদের শাস্তি দিতে আদালতকে কসাইখানায় পরিণত করবে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম শহরের সরদার পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন রিজভী।

নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন যথার্থই বলেছেন, শেখ হাসিনার অধীনে কখনই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে তা হবে হাসিনা মার্কা ও ফেনী মার্কা নির্বাচন। রাত ৩টায় ব্যালট বাক্স পূরণ হবে এবং বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবে না। ফলে তার অধীনে ক্ষমতার পালা বদল হবে না।’

বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘আমরা নির্বাচনে যাবো। নির্দলীয় সরকারের অধীনে যে সহায়ক সরকার তার অধীনেই আমরা নির্বাচনে যাবো। আমরা শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে যাবো না। কারণ তারা রক্তাক্ত পরিবেশ তৈরি করবে এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেবে না।’

কুড়িগ্রামের দারিদ্রতা প্রসঙ্গে রিজভী বলেন, ‘এখানে দুর্ভিক্ষপ্রবণ অবস্থা বিরাজ করলেও সরকারের দিক থেকে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ন সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগাঠনিক সম্পাদক নুর ইসলাম নুরুসহ দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন:

প্রধান বিচারপতিকে জোর করে পদত্যাগ করানো হয়েছে: মওদুদ

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের