মিলে পড়ে আছে ৩ হাজার ৫শ’ মেট্রিক টন চিনি

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৭, ০২:৪৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ০৩:২১





ঠাকুরগাঁও সুগার মিলস ঠাকুরগাঁওয়ের একমাত্র ভারী শিল্প সুগার মিল। ৬০তম বছরে পা রাখা সুগার মিলটিতে চলতি মৌসুমে ১ লাখ ৩ হাজার ২২৪ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এ থেকে ৭ হাজার ৪৮৩ মেট্রিক টন চিনি উৎপাদনের কথা রয়েছে। এদিকে অবিক্রিত অবস্থায় পড়ে আছে ৩ হাজার ৫শ’ মেট্রিক টন চিনি। ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস শাহী এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, চলতি মৌসুমে মিল চলবে ৭৭ দিন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস শাহীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা আসনের (৩০১) সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান বিপণন প্রকৌশলী এস এম আব্দুর রশিদ, উপজলো আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।

ঠাকুরগাঁও সুগার মিলসে আখ মাড়াই উদ্বোধন ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস শাহী জানান, আগের চেয়ে অনেক অংশেই লোকসান কাটিয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। মিলটি আধুনিকায়ন করা হলেই আর লোকসান গুনতে হবে না।

আরও পড়তে পারেন : মহিমাগঞ্জে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম