নীলফামারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
১৩ জুন ২০১৮, ১১:০৩আপডেট : ১৩ জুন ২০১৮, ১১:০৩

নীলফামারী নীলফামারীতে পৃথক স্থানে পানিতে ডুবে কেয়া আক্তার (১২) ও মিম আক্তার (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুন) দুপুরের দিকে জেলার কিশোরগঞ্জ উপজেলায় ঘটনা দুটি ঘটে।
নিহত কেয়া উপজেলার গদা গ্রামের আব্দুল খালেকের মেয়ে ও মিম আক্তার রনচন্ডি ইউনিয়নের চম্পাপুল পাড়া গ্রামের মন মিয়ার মেয়ে। কিশোরগঞ্জ থানার ওসি হারুন-অর-রশিদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
রনচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছার রহমান বিমান জানান, মিম ওই এলাকায় নানা আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতো। ঘটনার দিন দুপুর ২টার দিকে বাড়ির পেছনে পুকুরে আম কুড়াতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায়। পরে দুপুর আড়াইটার দিকে পুকুড়ে তার লাস ভেসে উঠে।
অপরদিকে. উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুল ইসলাম জানান, কেয়া বাড়ির অদূরে ধাইজান নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
কিশোরগঞ্জ থানার ওসি হারুন-অর-রশিদ বলেন, নিহতদের পরিবারের কারও কোনও অভিযোগ না থাকায় চেয়ারম্যানের মাধ্যমে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী