লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৮, ১৩:০৪আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৩:০৫

লালমনিরহাট লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ১৪ ও ১৫ নম্বর জল কপাটের মাঝামাঝি এলাকায় গরুবাহী ট্রাকের ধাক্কায় রহিদুল ইসলাম (৩৬) নামে এক আনসার ভিডিপি সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আনসার ভিডিপি সূত্রে জানা গেছে, নিহত আনসার ভিডিপি সদস্য নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পোড়াহাট এলকার বাসিন্দা। তিনি লালমনিরহাট জেলা আনসার ও ভিডিপির আওতায় তিস্তা ব্যরাজ আনসার ভিডিপি ক্যাম্পে কর্মরত ছিলেন।

তিস্তা ব্যারাজ আনসার ভিডিপি ক্যাম্পের ইনচার্জ প্লাটুন কমান্ডার রবিউল ইসলাম বলেন, ‘রহিদুল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ডিউটি শেষে তিস্তা ব্যারাজের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ক্যাম্পের দিকে হেঁটে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। নিহতের লাশ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

লালমনিরহাট-২৭ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ও আনসার ভিডিপি জেলা বিকাশ চন্দ্র দাস বলেন, ‘ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখার পাশাপাশি ঘাতক ট্রাক এবং চালককে শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। নিহতের পরিবারকে আর্থিক যাবতীয় সুযোগ-সুবিধা প্রদানে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আনসার ভিডিপি সদস্য রহিদুলকে ধাক্কা দেওয়ার ঘটনায় চালক ও ট্রাকটি আটক করা যায়নি। তবে ঘাতক ট্রাক এবং চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত