হিলিতে শুল্ক ও অভিবাসন কার্যক্রম পরিদর্শন করলেন বিচারপতি

হিলি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৯
image

হিলিতে শুল্ক ও অভিবাসন কার্যক্রম পরিদর্শন করলেন বিচারপতি দিনাজপুরের হিলিতে সীমান্ত এলাকা এবং শুল্ক ও অভিবাসন কার্যক্রম পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ইমদাদুল হক আজাদ। সোমবার সকাল সাড়ে ১১টায় তিনি সস্ত্রীক হিলি সীমান্ত এলাকা পরিদর্শনে যান। পরে বিচারপতি স্থানীয় ডাকবাংলোয় কিছু সময় অতিবাহিত করেন।
হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখা পরিদর্শনে গিয়ে সেখানে দায়িত্বপালনরত বিজিবি ও বিএসএফের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন বিচারপতি ইমদাদুল হক আজাদ। শুন্যরেখার পাশে বিএসএফের চৌকিতেও কিছু সময় অতিবাহিত করেন তিনি।
কিছু সময় সীমান্তে বিজিবি ও বিএসএফের কর্মকাণ্ডসহ বন্দর দিয়ে দুই দেশের মধ্যে হওয়া আমদানি-রফতানি এবং দুই দেশের মধ্যে মানুষের যাওয়া-আসার কার্যক্রম পর্যবেক্ষণ করেন বিচারপতি। এসময় সেখানে বিজিবি ও বিএসএফের পোষ্ট  কমান্ডাররা উপস্থিত ছিলেন। পরে দুপুর পৌনে একটার দিকে তিনি হিলি সীমান্ত এলাকা ত্যাগ করেন। এসময় হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন সেখানে উপস্থিত ছিলেন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম