হিলিতে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কলম বিরতি

হিলি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ১৩:৫০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৩:৫১

হিলিতে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কলম বিরতি দিনাজপুরের হিলি উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অর্ধদিবস কলম বিরতি পালন করছেন। ফুলবাড়ির পৌরভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহেদুর রহমানকে নিজ অফিস কক্ষে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদ এবং ওই ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি নবিউল ইসলামকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি দিনাজপুরের আহ্বানে তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী ঐক্য পরিষদের সমর্থনে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন তারা। সকাল থেকে ভূমি অফিসের সব কর্মকাণ্ড বন্ধ রেখে সব কর্মকর্তা-কর্মচারীরা হাকিমপুর (হিলি) উপজেলা ভূমি অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা। এদিকে তাদের এই কর্মবিরতি চলার কারণে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।

হাকিমপুর (হিলি) পৌরভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুজিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি ফুলবাড়ি উপজেলার পৌরভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহেদুর রহমান সরকারকে তার নিজ অফিস কক্ষে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমরা এর প্রতিবাদে আজ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলম বিরতি পালন করেছি। ওই ঘটনায় জড়িত প্রধান আসামি নবিউল ইসলামকে গ্রেফতার না করা পর্যন্ত ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমিতির ঘোষণা অনুযায়ী পরবর্তীতে যে ধরনের কর্মসূচি দেওয়া হবে তা পালন করা হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অষ্টম এনটিআরসিএ নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ১ অক্টোবর
অষ্টম এনটিআরসিএ নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ১ অক্টোবর
রায়ের পর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
রায়ের পর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিখোঁজের ১৫ বছর পর মায়ের বুকে আনজু, কোথায় ছিলেন এতদিন?
নিখোঁজের ১৫ বছর পর মায়ের বুকে আনজু, কোথায় ছিলেন এতদিন?
স্থানীয় সরকার নির্বাচন: দেশের ১১৪টি ভেন্যুতে নির্বাচনি প্রশিক্ষণ শুরু
স্থানীয় সরকার নির্বাচন: দেশের ১১৪টি ভেন্যুতে নির্বাচনি প্রশিক্ষণ শুরু
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার