ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ১৩:০৩আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৪:০১

সীমান্ত (ফাইল ছবি) ঠাকুরগাঁওয়ের ধর্মঘট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও-৫০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র ও স্থানীয়রা জানান, ইউনিয়নের শাহানাবাদ গ্রামের বাদশাহ মিয়ার ছেলে রাজু (২১) এবং ৪-৫ জন গরু ব্যবসায়ী সীমান্তের ৩৭২/টু-এস পিলারের কাছে তারকাঁটার বেড়া কেটে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর শ্রীপুর-১৭১ বিএসএফ সদস্যরা তাদের আত্মসমর্পণ করতে বলে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ সদস্যদের গুলিতে রাজু ঘটনাস্থলেই প্রাণ হারান। রাজুর সঙ্গীদের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, হত্যার প্রতিবাদ জানিয়ে বিএসএফ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। ব্যাটেলিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে নিহত ব্যক্তির লাশ ফেরত নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) নীলফামারীর ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের পার্শ্ববর্তী ভারতীয় ভুজারীপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি খলিল উর রহমান খলিল (৩৫) নিহত হন। তিনিও গরু ব্যবসায়ী ছিলেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম