দিনাজপুর বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষা দেবে প্রায় ২ লাখ শিক্ষার্থী

দিনাজপুর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৯, ১১:৪০আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১১:৫২

দিনাজপুর শিক্ষা বোর্ড আগামী ২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬২৫টি স্কুল থেকে এবারে এসএসসি পরীক্ষা দেবে ১ লাখ ৯৬ হাজার ৭২৬ শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ৯ হাজার ৮৬৬ জন। গতবারে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৬ হাজার ৮৬০ জন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ তথ্য জানান।

জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা রংপুর জেলায় ৩৬ হাজার ১৮৫ জন, গাইবান্ধায় ২৬ হাজার ১১৭ জন, নীলফামারীতে ২২ হাজার ৭১৫ জন, কুড়িগ্রামে ২৩ হাজার ৫৯ জন, লালমনিরহাটে ১৫ হাজার ৯১১, দিনাজপুরে ৩৮ হাজার ১২৬ জন, ঠাকুরগাঁয়ে ২০ হাজার ২৫৮ জন ও পঞ্চগড় জেলায় ১৪ হাজার ৩৫৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম