লালমনিরহাটে আবিরের দাফন সম্পন্ন

লালমনিরহাট প্রতিনিধি
২৯ মার্চ ২০১৯, ২১:৫৭আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২৩:৪৩

আনজির সিদ্দিক আবির এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় নিহত আনজির সিদ্দিক আবিরের (২৪) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।  তার আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাজা পড়া হয়।

জানাজায় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল করিমসহ উপজেলার জনপ্রতিনিধি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।  

আবিরের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার কলেজ পাড়া এলাকায়। তিনি পাথর ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক বাচ্চুর ছেলে। তার মা তাসরিফা খানম পাটগ্রাম মডেল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।    

আগুনের ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন আবির। পরে ওই ভবন থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলের মর্গে নেওয়া হয়। আবির ওই ভবনের ১৪ তলায় মিকা সিকিউরিটিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবির ১০ মার্চের কয়েকদিন আগে বাড়ি এসেছিলেন। তিনি চাচাতো ভাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপুর হয়ে নির্বাচন করতে বাড়িতে এসেছিলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া, আগুনে ৫৯ জন আহত ও অসুস্থ হয়ে রাজধানীর আটটি হাসপাতালে ভর্তি আছেন বলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম জানিয়েছে।

আরও পড়ুন: 

আমাকে মাফ করে দিও!

এখন কে বলবে, মা তুমি ওষুধ খেয়েছো?

ফোনে বাঁচার আকুতি জানিয়েছিলেন বগুড়ার মিথি

ঈদে বাড়িতে আসার কথা ছিল রুমকি-মাকসুদার

এফ আর টাওয়ারে নিহত চাঁদপুরের তিনজনের দাফন সম্পন্ন

নিজেদের নিরাপত্তায় আমাদের ৫ করণীয়

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী