আমাকে মাফ করে দিও!

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
২৯ মার্চ ২০১৯, ২০:২৪ আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২০:২৯

নাহিদুল ইসলাম তুষার ‘আমাদের ভবনে আগুন লেগেছে। এই মুহূর্তে আগুন দাউ দাউ করে জ্বলছে। এখান থেকে বেরুতে পারবো কিনা, জানি না। আমাকে মাফ করে দিও। আমার জন্য দোয়া করো। সবাইকে দোয়া করতে বলো।’ ঢাকার বনানীতে এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় নিহত নাহিদুল ইসলাম তুষারের কথা এগুলো। আগুন দেখে স্ত্রী মাহমুদা আক্তার নদীকে ফোনে শেষবারের মতো এসব কথা বলেন তিনি।

মাহমুদা আক্তার নদী জানান, তুষার মোবাইলফোনে তার বাবা এছাক আলী, মা নুরুন্নাহার, বড় ভাই তুহিন, ছোট ভাই শিশিরের সঙ্গেও কথা বলেন। দুপুর দুইটার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

তুষারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই ইউনিয়নের ভানুয়াবহ গ্রামে।

এফআর টাওয়ারের ১৪ তলায় হ্যারিটেজ ট্রাভেলস এজেন্সিতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তুষার প্রায় চার বছর আগে হ্যারিটেজ ট্রাভেলস এজেন্সিতে চাকরি নেন। পাঁচ বছর আগে বিয়ে করেন। তুষারের বাবা পাবলিক হেলথে চাকরি করতেন। এখন অবসরে। বাবার উপার্জনের টাকা দিয়ে ওই সময় তিন ভাইয়ের লেখাপড়ার খরচসহ সংসার চালতো। দুই ভাই বেকার থাকায় মাস্টার্স শেষ করে চাকরিতে ঢোকেন তুষার।

তুষারের চাচা আবুল হোসেন বলেন, ‘তিন ভাইয়ের মধ্যে তুষার দ্বিতীয়। দুই ভাই এখনও বেকার রয়েছে। তুষারের উপার্জনের টাকা দিয়ে তাদের সংসার কোনোভাবে চলছিল।’

তুষার ছাত্রজীবনে মাগুরা জেলা ক্রিকেট টিমের সদস্য ছিল। বিকেএসপিতে খেলতো। বাঁ হাতি পেসার তুষারের স্বপ্ন ছিল জাতীয় পর্যায়ে খেলার। কিন্তু, সংসারের অবস্থা তেমনটা ভালো না থাকায় চাকরি জীবন শুরু করে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে তুষারের মরদেহ ভানুয়াবহ গ্রামের বাড়িতে আনা হয়। শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া, আগুনে ৫৯ জন আহত ও অসুস্থ হয়ে রাজধানীর আটটি হাসপাতালে ভর্তি আছেন বলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম জানিয়েছে।

আরও পড়ুন: 

এখন কে বলবে, মা তুমি ওষুধ খেয়েছো?

ফোনে বাঁচার আকুতি জানিয়েছিলেন বগুড়ার মিথি

ঈদে বাড়িতে আসার কথা ছিল রুমকি-মাকসুদার

নিজেদের নিরাপত্তায় আমাদের ৫ করণীয়

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
পর্যটনের উন্নত দর্শন: সম্ভাবনার বাংলাদেশ, কতটা এগিয়েছে?
পর্যটনের উন্নত দর্শন: সম্ভাবনার বাংলাদেশ, কতটা এগিয়েছে?
এপ্রিল-মার্চ অর্থবছর চালুতে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়
এপ্রিল-মার্চ অর্থবছর চালুতে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়
সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট