হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪ টাকা

হিলি প্রতিনিধি
২৯ মে ২০১৯, ১৬:৪৪আপডেট : ২৯ মে ২০১৯, ১৬:৫৭

হিলি স্থলবন্দর

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ২-৪ টাকা। দুইদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ১৬-১৭ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ১২-১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে আগে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ৩৫-৪০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। বন্দর দিয়ে নাসিক ইন্দোর ও সুখসাগর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। এসব পেঁয়াজ পাইকারিতে প্রকারভেদে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১২-১৫ টাকা কেজি দরে (ট্রাকসেল); দুইদিন আগেও এসব পেঁয়াজ প্রকারভেদে ১৬-১৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসন্ন ঈদুল ফিতুরকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের চাহিদা বেড়েছিল। বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ কম ছিল। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম খানিকটা বেড়েছিল।’

তিনি আরও বলেন, ‘বাড়তি চাহিদা মেটাতে ও পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে আমদানিকারকরা পেঁয়াজের আমদানি বাড়িয়েছেন। এতে বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে এবং পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম