বিরলে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ২৩:২৭আপডেট : ২৫ জুন ২০১৯, ২৩:২৮

দিনাজপুর

দিনাজপুরের বিরলে বজ্রাঘাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার উত্তর মাধবপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন– উপজেলার উত্তর মাধবপুর গ্রামের জীবন চন্দ্র রায়ের ছেলে সার্ণিক চন্দ্র রায় (৪৫) ও হরিশচন্দ্রপুর গ্রামের মৃত কংশ চন্দ্র শীলের ছেলে সুমন্ত চন্দ্র শীল (৪২)। আহত নুচুগ্রামের ব্রজেন্দ্র নাথ রায়ের ছেলে রঞ্জিত চন্দ্র রায়কে (৪২) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (মঙ্গলবার) রাত ৮টার দিকে বৃষ্টি নামলে উত্তর মাধবপুর বাজারের পাশে একটি দোকানে আশ্রয় নেয় কয়েকজন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সার্ণিক ও সুমন্ত মারা যান এবং আহত হন রঞ্জিত। স্থানীয়রা রঞ্জিতকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এসব তথ্য নিশ্চিত করে মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরাজুল ইসলাম বলেন, ‘বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে এই হতাহতের ঘটনা ঘটে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম