ওসিকে ঘুষ না দেওয়ায় মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ২১:০৫আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:১৬




ডিমলা থানা (ছবি সংগৃহীত) ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখকে ঘুষের টাকা না দেওয়ায় আহসান বিন রউফ ওরফে জামি (৪৭) নামে এক ব্যক্তিকে আটকের পর মাদকের দুটি মামলায় আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে। রবিবার (১৮ আগস্ট) রাতে ডিমলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ বিষয়ে ওসি মফিজ উদ্দিন শেখের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। সংবাদ সম্মেলনে সাজানো মামলায় বাবাকে ফাঁসানোর ঘটনা তুলে ধরেন ভুক্তভোগীর বড় ছেলে সাদনাম রইফ।

সাদনাম অভিযোগ করেন, ‘শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টার সময় আমার বাবা নিজের ব্যবহৃত (ঢাকা মেট্রো-গ ২৬-৬১০২) প্রাইভেট কারটি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাফ উদ্দিন সরকারের বাসার সামনে পার্কিং করে পাশেই পরিচিত এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। কিছুক্ষণের মধ্যে সেখানে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখসহ একদল পুলিশ হাজির হন। তারা আমার বাবার দেহ ও ব্যবহৃত গাড়ি তল্লাশি করে কিছু না পেলেও গাড়িসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এরপর থানায় আমার বাবার ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয় এবং বিভিন্ন মাধ্যমে মোটা অংকের টাকা ঘুষ দাবি করেন থানার ওসি মফিজ উদ্দিন শেখ। কিন্তু আমার বাবা কোনও অন্যায় না করায় ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানালে পরেরদিন বাবাকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারের একটি মামলা ও (১৪-৮-১৯) বিজিবির এক বোতল বিদেশি মদ উদ্ধারের মামলাসহ দুটি মাদক মামলায় আসামি দেখিয়ে আদালতে পাঠান ওসি মফিজ উদ্দিন শেখ।’

সংবাদ সম্মেলনে আহসান বিন রউফ ওরফে জামির নিঃশর্ত মুক্তিসহ ডিমলা থানার ওসির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

তবে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘুষ দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, দুটি মামলায় নয়, ৪০ বোতল ফেন্সিডিলের মামলা তদন্ত করে জামি’র সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের