অপহরণ মামলায় রণচণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান কারাগারে

নীলফামারী প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৫

অপহরণ মামলায় রণচণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান কারাগারে

নীলফামারীর কিশোরগঞ্জে রণচণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান বিমানকে এক গৃহবধুকে অপহরণ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে, বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নীলফামারী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ইউপি চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান বিমান ওই মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক মো. মাহাবুর রহমান তার জামিন নাকচ করে কারাগারে পাঠান।

উল্লেখ্য, গত ৫ জুলাই উপজেলার পানিয়াল পুকুর গ্রামের মো. মোমিদুল ইসলামের মেয়ে চাঁদনি ওরফে মোসলেমাকে (২১) সৈয়দপুর থেকে অপহরণ করে একই উপজেলার নিজামের চৌপথী গ্রামের রওশন হাবিব বাবু।

এ ঘটনায়, চাঁদনীর বাবা মোমিদুল ইসলাম বাদী হয়ে গত ১১ জুলাই সৈয়দপুর থানায় একটি মামলা করেন। অপহরণে সহযোগিতার অভিযোগে রণচণ্ডী ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে মামলায় আসামি করা হয়। মামলার পর পুলিশ রংপুর থেকে চাঁদনীকে উদ্ধার এবং উপজেলা শহরের হোটেল ব্যবসায়ী মিজানুর রহমানকে আটক করে। তবে মামলার প্রধান আসামি রওশন হাবিব বাবু পালিয়ে যাওয়া পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের