স্ত্রী-সন্তানের হাতুড়িপেটায় প্রাণ গেলো প্রবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৫

 

নুরু মিয়া কুড়িগ্রামের রৌমারীতে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী ও তিন ছেলের হাতুড়িপেটায় প্রাণ হারিয়েছেন নুরু মিয়া (৫৩) নামে এক প্রবাসী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নুরুর স্ত্রী ও তিন ছেলেকে আটক করেছে পুলিশ।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম এ তথ্য জানান।

নুরু মিয়া বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন কুয়েতে কর্মরত থাকার পর গত দুই বছর আগে দেশে ফেরেন বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।

আটকরা হলেন- নুরুর স্ত্রী রাবেয়া খাতুন (৪৮), ছেলে রাশেদুল ইসলাম (৩০), আব্দুল্লাহ (২২) ও আতিকুর রহমান (১৮)।

পুলিশ জানায়, প্রবাসী নুরু মিয়া দীর্ঘদিন কুয়েতে ছিলেন। সেখানে থাকা অবস্থায় তিনি বাড়িতে যে টাকা পাঠাতেন তা দিয়ে তার স্ত্রী নিজের ও সন্তানদের নামে জমি কেনেন। দুই বছর আগে নুরু দেশে ফিরে সব জানতে পেরে কিছু জমি তিনি নিজের নামে কেনেন। এ নিয়ে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বিরোধ শুরু হয় তার।

নুরুর নামে কেনা জমি নিজেদের নামে লিখে দিতে চাপ দেন তার স্ত্রী ও তিন ছেলে। এ নিয়ে দীর্ঘদিন তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। পারিবারিক দ্বন্দ্বের একপর্যায়ে আজ দুপুরে নিজ ঘরের মেঝেতে ফেলে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে নুরু মিয়াকে হত্যা করে তার স্ত্রী ও তিন ছেলে।

নুরুর ছোট বোন আফরোজা বেগম জানান, জমিজমা ও টাকা নিয়ে পারিবারিক দ্বন্দ্বে এর আগেও স্ত্রী ও সন্তানরা নুরুকে মারধর করেছিল। এ নিয়ে ছেলেদের বিরুদ্ধে থানায় একটি মামলাও করেছিলেন নুরু। শেষ পর্যন্ত স্ত্রী আর ছেলেদের হাতেই প্রাণ গেলো তার ভাইয়ের। তিনি এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদেও সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের স্ত্রী ও তিন ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি জব্দ করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় মামলা গ্রহণের পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী