৭ ডিসেম্বর পঞ্চগড়ে জেলা আ. লীগের সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ১১:২১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৫

পঞ্চগড়ে আওয়ামী লীগের জরুরি সভা আগামী ৭ ডিসেম্বর পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের মাধ্যমেই জেলার সব কমিটি গঠন করা হবে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে পঞ্চগড় জেলা শাখার জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম সুজন।

এছাড়া সভায় ১৪ নভেম্বর তেঁতুলিয়া, ১৬ নভেম্বর আটোয়ারী, ২৬ নভেম্বর বোদা উপজেলা, ২৮ নভেম্বর দেবীগঞ্জে, ৩০ নভেম্বর পঞ্চগড় সদর উপজেলা এবং ২ ডিসেম্বর পঞ্চগড় পৌরসভা কমিটির সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছে।

সভার শুরুতে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রব ও যুবলীগ নেতা মোখলেছার রহমান মকলেছসহ প্রয়াত নেতাদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়। এরপর তাদের রুহের মাহফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রসঙ্গত, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জেলা ও উপজেলাসহ সব কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করতেই এই জরুরি সভা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী