পঞ্চগড়ে দুর্যোগ সহনীয় ঘর পাচ্ছে ১৭২ পরিবার

পঞ্চগড় প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ১৮:১৬আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৮:২০

দুর্যোগ সহনীয় ঘর পঞ্চগড়ে অসচ্ছল, হতদরিদ্র, গৃহহীন, নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে গৃহহীন ১৭২ পরিবার পাচ্ছে দুর্যোগ সহনীয় ঘর। সরকার এসব পাকা ঘর নির্মাণ করেছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা ও টিআর কর্মসূচির বিশেষ খাতের অর্থে মানবিক সহায়তায় পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় এসব ঘর নির্মাণ করা হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড়সহ সারাদেশের দুর্যোগ সহনীয় এসব ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

পঞ্চগড় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মতিউর রহমান জানান, প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে পঞ্চগড় জেলায় ১৭২টি দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করা হয়েছে। এরমধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ৩১টি, বোদা উপজেলায় ৩৬টি, দেবীগঞ্জে ৪৬টি, আটোয়ারীতে ৩১টি ও তেঁতুলিয়া উপজেলায় ২৮টি। ‘জমি আছে, ঘর নেই’ প্রকল্পের আওতায় এসব ঘর নির্মাণ করা হয়েছে। প্রত্যেকটি ঘর তিন শতক জমিতে নির্মাণ করা হয়েছে।

জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর গ্রামের দিনমুজুর মোতালেব, চকপাড়ার দিপেন চন্দ্র, জমকুড়া পড়ার টিক্কা মিয়া ও রহমতপুর গ্রামের বিধবা সাবানা বেওয়া ঘর পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভের ডাক বাংলাদেশ খেলাফত মজলিসের
সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভের ডাক বাংলাদেশ খেলাফত মজলিসের
সংবিধানে ঈমান-আস্থা ও সালাত চালুর দাবি, ‘ধর্ম ব্যক্তিগত বিষয়’ বললেন স্পিকার
সংবিধানে ঈমান-আস্থা ও সালাত চালুর দাবি, ‘ধর্ম ব্যক্তিগত বিষয়’ বললেন স্পিকার
শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা