হিলি সীমান্তে সতর্কাবস্থায় বিজিবি

হিলি প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ১৩:৪৬আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৪:০০

  হিলি সীমান্তে টহল দিচ্ছে বিজিবি রাজশাহীর চারঘাট সীমান্তে পদ্মা নদীতে ভারতীয় জেলের মাছ ধরাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মাঝে গোলাগুলিতে বিএসএফ সদস্য নিহত হওয়ার ঘটনায় দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, রাজশাহীর চারঘাট সীমান্তে বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হিলি সীমান্তে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে। তবে ওই ঘটনার কোনও প্রভাব হিলি সীমান্তে পড়েনি।

তিনি আরও বলেন, ‘বিএসএফ সদস্যরা প্রতিদিনের মতো শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকে তাদের অংশে টহল দিচ্ছেন। আর আমরাও আমাদের অংশে টহল দিচ্ছি। তবে আমরা ওই ঘটনার পর থেকে সতর্কাবস্থায় রয়েছি। সেইসঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তের সব কার্যক্রম ও পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদাড়ি করা হচ্ছে।’ 

প্রসঙ্গত, চারঘাট সীমান্তে বিজিবির সদস্যদের সঙ্গে গোলাগুলিতে বিএসএফের এক সদস্য নিহত ও এক সদস্য আহত হয়েছে। অনুপ্রবেশকারী এক ভারতীয় জেলেকে পদ্মা নদী থেকে বিজিবি সদস্যরা আটক করলে বিএসএফ সদস্যরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে এ দাবি করে বিএসএফ।

আরও পড়ুন:

চারঘাট সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলিতে বিএসএফ সদস্য নিহত হওয়ার দাবি

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। শেষ পর্ব
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। শেষ পর্ব
রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী প্রক্রিয়া কী
রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী প্রক্রিয়া কী
আলেম-ওলামার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন নজরুল, কঠোর কর্মসূচি দেবে তৌহিদী জনতা
আলেম-ওলামার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন নজরুল, কঠোর কর্মসূচি দেবে তৌহিদী জনতা
চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত