পীরগঞ্জ উপজেলা আ. লীগে সদস্য পদ দেওয়া হলো জয়কে

রংপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৯, ২১:৫৮আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২৩:১৪

সজীব ওয়াজেদ জয় রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল সোমবার (১১ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে কমিটির এক নম্বর সদস্য ঘোষণা করা হয়েছে। অ্যাডভোকেট আজিজার রহমান রাঙ্গাকে কমিটির সভাপতি এবং তাজিবুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহাম্মেদ এই ঘোষণা দেন।

সম্মেলন উদ্বোধন করেন মমতাজ উদ্দিন আহম্মেদ। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু ও যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম।

পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, তার স্বপ্ন ছিল পীরগঞ্জকে মডেল উপজেলায় পরিণত করা। পীরগঞ্জের পুত্রবধূ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে ব্যাপক উন্নয়ন করেছেন। পীরগঞ্জবাসী তার কাছে কৃতজ্ঞ। এ সময় বক্তারা দল ও শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের