রেলের অসুখ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলপথমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৯, ০২:১২আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০২:১৯

বক্তব্য রাখছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এবার রেলে নিয়োগের আগে ডোপ টেস্ট করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘রেলপথে যোগাযোগকে আরও জনপ্রিয় ও সহজতর করার জন্য দেশের প্রত্যেকটি রেলপথকে ডাবল লাইনে রূপান্তর করা হবে। রেলকে আমরা অনেক দূর এগিয়ে নিয়েছি। অনেকটা গুছিয়ে এনেছি। রেলের কোথায়-কোথায় অসুখ আছে, তা আমি বুঝে ফেলেছি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সোমবার (১৮ নভেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন।  দেবীগঞ্জ পৌরসভা ও দেবীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথি ছিলেন।

রেলপথমন্ত্রী বলেন, ‘রেলের গতি ঘণ্টায় দেড়শ কিলোমিটার করার জন্য আমরা কাজ করছি। এখন প্রধান সমস্যা হলো আমাদের একটি মাত্র লাইন। বঙ্গবন্ধু সেতু থেকে বগুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হবে। এতে উত্তরাঞ্চলের দেড়শ কিলোমিটার রাস্তা কমে আসবে। বঙ্গবন্ধু সেতুর পাশ দিয়ে আরেকটি ডাবল লাইনের রেলসেতু নির্মাণ কাজ শুরু হবে মার্চেই। ডাবল লাইন না হওয়ায় রেলের সংখ্যা বাড়ানো যাচ্ছে না।’

সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম নূরুজ্জামান।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
সার না পেয়ে ক্ষোভ বাড়ছে কৃষকদের, বাস্তবে মাঠের তথ্য জানে না কৃষি বিভাগ
সার না পেয়ে ক্ষোভ বাড়ছে কৃষকদের, বাস্তবে মাঠের তথ্য জানে না কৃষি বিভাগ
সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে বাংলাদেশ, বাধা কোথায়?
সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে বাংলাদেশ, বাধা কোথায়?
ইউকে-ইউরোপ ট্যুরে চার্লি এক্সসিএক্স
ইউকে-ইউরোপ ট্যুরে চার্লি এক্সসিএক্স
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত