পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ, যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০৪:০৩

ফায়ার সার্ভিস সদস্যদের উদ্ধার তৎপরতা দিনাজপুরে জুয়া (তাস) খেলার সময় পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার সময় নিখোঁজ যুবকের মরদেহ চার ঘণ্টা পর উদ্ধার হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে পূর্ণভবা নদীর রাজাপাড়া ঘাট নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের নাম সিদ্দিকুর রহমান (৩৬)। তিনি সদর উপজেলার গোবড়া পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ও পেশায় গাড়িচালক ছিলেন।

এলাকাবাসী জানান, রাজাপাড়া এলাকায় নদীর ধারে কয়েকজন মিলে তাস খেলার সময় পুলিশের একটি টহল গাড়ি দেখে ভয় পেয়ে তারা দৌড় দেয়। পরে পুলিশ তাড়া করলে এদের মধ্যে তিন জন ধরা পড়ার ভয়ে নদীতে ঝাঁপ দেয়। পরে দুই জন সাঁতার দিয়ে অন্য তীরে উঠতে পারলেও সিদ্দিকুর রহমান তলিয়ে যায়।

খবর পেয়ে দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের দল এসে নদীতে উদ্ধার অভিযান চালায়। পরে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, পুলিশ দেখে ভয়ে নদীতে নেমে সাঁতার দিয়ে অন্য পাড়ে ওঠার চেষ্টা করলেও সিদ্দিক উঠতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে নেমে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

উল্লেখ্য, একই স্থানে গত চার বছর আগে জুয়া খেলার সময় পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে চার জন মারা গিয়েছিলেন।

/টিটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি