৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই স্বাস্থ্য কর্মকর্তা আটক

হিলি প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৯, ১৪:২৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৪

আটক দু'জন৫ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুই স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত কার্যালয় দিনাজপুর। তারা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল ইসলাম ও অফিস সহকারী সমর কুমার।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদক অভিযান চালিয়ে তাদের আটক করে। দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান ও সহকারী উপ-পরিচালক আহসানুল হাবিব পলাশের নেতৃত্বে দুদকের একটি দল তাদের আটক করেন। 

আবু হেনা আশিকুর রহমান জানান, ২০১৮-১৯ অর্থবছরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকূলে বিভিন্ন খাতের বিপরীতে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠে। পরে এবিষয়ে তদন্ত করে ৫ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের সত্যতা পাওয়া যায়। এঘটনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অফিস সহকারীসহ চার জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে দু’জনকে আটক করা হয়। বাকি দুজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম