উষ্ণতার জন্য জ্বালানো আগুনে পুড়ে মরলেন বৃদ্ধা

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৯, ০২:১৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০২:৩৬

 ঠাকুরগাঁওয়ে শীত তাড়াতে উষ্ণতার আশায় জ্বালানো আগুনে পুড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিজ শয়ন ঘরের বিছানার নিচে রাখা আগুন মশারিতে লেগে বিছানাসহ চারদিকে ছড়িয়ে পড়লে বিছানায় থাকা রজিমা বেওয়া (৭০) নামে ওই বৃদ্ধা পুড়ে মারা যান।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাজার এলাকার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।

ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক জানান, শীত নিবারণের জন্য বিছানার নিচে পাতিলে (পনা) কাঠের আগুন রেখে শুয়েছিলেন বৃদ্ধা। সেই আগুন মশারিতে লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে পুড়েই বৃদ্ধার মৃত্যু হয়। স্থানীয়রা পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা এসে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন ডাকো বলেন, আগুনে ওই পরিবারের তিনটি ঘর পুড়ে মালামালসহ প্রায় দেড় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম রাত ৯টার সময় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মৃতের স্বজনদের সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার, শীতবস্ত্র এবং দাফনের জন্য বৃদ্ধার পরিবারকে ১০ হাজার দেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী