কিশোরকে বেঁধে নির্যাতন: ৪ আসামির জামিন নামঞ্জুর

গাইবান্ধা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২০, ১৯:০৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২০:৫৭

 

কিশোরকে বেঁধে নির্যাতন: গাইবান্ধার সুন্দরগঞ্জে চুরির অপবাদে হাত-পা বেঁধে কিশোর রাফিকুলকে উল্টো ঝুলিয়ে নির্যাতনের মামলার ১৩ আসামির মধ্যে ৪ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বাকি ৯ আসামি জামিন পেয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রমেশ কুমার দাগা এ নির্দেশ দেন।

জামিন না পাওয়া আসামিরা হলেন, আইজল, ইয়াজল, নাজমুল ও মঞ্জু। অভিযুক্ত সবার বাড়ি উপজেলার ধুমাইটারী গ্রামে। পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম সফিক বলেন, কিশোর নির্যাতন মামলার ১৩ আসামি আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৯ জনের জামিন মঞ্জুর ও ৪ জনের নামঞ্জুর করেন। পরে পুলিশ তাদের কারাগারে পাঠায়।

প্রসঙ্গত, গরু চুরির অপরাধে গত শুক্রবার রাতে ঘুম থেকে তুলে কিশোর রাফিকুলকে ডেকে নিয়ে যায় আসামিরা। রাতভর নির্যাতনের পর শনিবার সকালেও হাত-পা বেঁধে উল্টো ঝুলিয়ে অমানবিক নির্যাতন চালায় তারা। পরে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর গত রবিবার রাতে ভুক্তভোগীর স্বজনরা ১৩ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রাফিকুল এখনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি