ট্রাকচাপায় প্রাণ গেলো শ্রমিকের

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২০, ২৩:৩১আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০০:০২

ট্রাকচাপায় প্রাণ গেলো শ্রমিকের কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ট্রাকচাপায় রেজাউল ইসলাম (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভূরুঙ্গামারীর বাগভাণ্ডার সড়কের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইতিয়াজ কবির এই তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

নিহত রেজাউল ইসলাম ভূরুঙ্গামারীর পাথরডুবী ইউনিয়নের চান্দিয়া বাজার এলাকার নুরুন্নবীর ছেলে। সে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল রেজাউল। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়।

পরে স্থানীরা রেজাউলকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  দুর্ঘটনার খবরে স্থানীয় জনতা ট্রাকটির গতিরোধ করে চালককে আটক করে পুলিশে দেয়।

ওসি ইতিয়াজ কবির জানান, ট্রাক ও ট্রাক চালক শাহজাহান আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম