মোটরসাইকেলের ট্যাংকে করে ফেনসিডিল পাচারের সময় আটক ১

হিলি প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২০, ১৪:১৪আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৪:৩৩

ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক দিনাজপুরের হিলিতে মোটরসাইকেলের ট্যাংকের ভেতর করে ফেনসিডিল পাচারের সময় আশরাফুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।  

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় হিলি সীমান্তের মংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি। আটক আশরাফের বাড়ি বিরামপুর উপজেলার কাঠলা সীমান্তের খুলুপাড়া গ্রামে।

বিজিবি মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সালাহউদ্দিন জানান, মোটরসাইকেলে করে ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এসময় কাঠলা থেকে হিলিতে যাওয়া একটি মোটরসাইকেলকে বিজিবি থামার সংকেত দিলে সে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। এসময় তার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকির ভেতরে অভিনব কায়দায় রাখা ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া, হাকিমপুর থানা পুলিশ শুক্রবার (১৭ জানুয়ারি) রাত আড়াইটায় হিলি সীমান্তের নওপাড়া এলাকায় ৯৬ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ মাফিজুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা করে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি